ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে বিট পুলিশের উদ্যোগে আলোচনা সভা


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ১২:১৪

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম বলেছেন, আমি অনেক আস্থা নিয়ে আপনাদের কাছে এসেছি। কোনো মাদক ব্যবসায়ী এখানে থাকবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একজন মাদকসেবীকে আইনের আওতায় আনলেই সবকিছু শেষ হয়ে যাবে না। সাথে সাথে মাদক ব্যবসায়ীকে সমাজ থেকে চিরদিনের জন্য বিদায় করতে হবে এবং তাদের বয়কট করতে হবে। সকলের সার্বিক সহযোগিতা পেলে অচিরেই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। একজন মানুষ যত খারাপই হোক তার জামিন পাওয়ার অধিকার আছে। কেউ যদি ইচ্ছা করে মাদক ব্যবস্যা ছেড়ে দিতে চায় তাহলে তাকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করা হবে। তিনি গত রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপাড়া ইউপির ৭নং বিট পুলিশ কর্তৃক আয়োজিত বিভিন্ন মামলার আসামিদের পরিবারের সদস্যদের সাথে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

এতে মেহেরপাড়া ইউনিয়ন এলাকার বিভিন্ন ধরনের ২৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতা তৈরির জন্য এ সভা করে বিট পুলিশ।

এ সময় উপস্থিত আসামিদের পরিবারের সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, আপনারা মামলার আসামিদের উপস্থিত করে আইনের হাতে তুলে দেন। আমরা আপনাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করব।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, মাধবদী থানার ওসি মো. সৈয়দুজ্জামান, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল হাসান, মাধবদী থানা বিট পুলিশিংয়ের সভাপতি মো. জাকির হোসেন ভূঁইয়া, মেহেরপাড়া ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. মকবুল হোসেন, ব্যবসায়ী মো. আয়েব আলীসহ এলাকার নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন