ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাংলাদেশে প্রথম অ্যারাবিক রেস্টুরেন্ট লাহাম মানদি'র যাত্রা শুরু


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১-২-২০২৫ বিকাল ৫:৩১

আরবী সংস্কৃতির রয়েছে হাজার বছরের ইতিহাস। প্রাচীনকাল থেকে ঐতিহ্যবাহী এবং আভিজাত্যপূর্ণ আয়োজনের জন্য আরবী খাবারের সুবাস ছড়িয়েছে বিশ্বজুড়ে। তবে আরবী খাবারের জন্য এখন আর আরবে যেতে হচ্ছেনা। বরং,  ঢাকার ভোজনবিলাসীদের রাজধানীখ্যাত বেইলি রোডেই পাওয়া যাবে অথেনটিক আরবী খাবারের ব্যতিক্রমী স্বাদ। এমনটিই বলছিলেন বাংলাদেশের প্রথম অ্যারাবিক রেস্টুরেন্ট লাহাম মানদি'র স্বত্বাধিকারী ফজলে সোহরাব। আজ ১লা ফেব্রুয়ারী ২০২৫ ঢাকার বেইলি রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ব্যতিক্রমী রেস্টুরেন্ট লাহাম মানদি। উদ্বোধন অনুষ্ঠানে উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রেস্টুরেন্ট সোসাইটি' প্রধান নির্বাহী জাহিদ হাসান, উইজ্যাপস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু রায়হান, তরুণ শিল্পোদ্যোক্তা এবং সঙ্গীত শিল্পী ও পরিচালক তারুণ্য হীরা প্রমুখ।
নিজের অনুভূতি ব্যক্ত করে তারুণ্য হীরা বলেন, ব্যবসায়ী হিসেবে পারিবারিকভাবে রেস্টুরেন্ট ব্যবসার সাথে সম্পৃক্ততা থাকায় লাহাম মানদি'র লোকেশন, এনভায়রনমেন্ট, মেন্যু ডিজাইন এবং সেটার অথেন্টিক টেস্ট এর জন্য যোগ্য শেফ নির্বাচন, এবং সবচাইতে বড় বিষয় খাবারের মান এবং পরিচ্ছন্নতার দিকটা আমি প্রথমেই দেখেছি। ওদিকে শিল্পী হিসেবে রন্ধনশিল্পকেও আমি সংস্কৃতির অংশ মনে করি, সুতরাং খাবারের স্বাদ এবং পরিবেশনের শিল্পগুণ যাচাই করেও লাহাম মানদিকে আমি অবশ্যই এগিয়ে রাখবো। আমি আশা করবো শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের মানুষও এই স্বাদ উপভোগ করবেন। লাহাম মানদি'র স্বত্বাধিকারী ফজলে সোহরাব  বলেন, বাংলাদেশের অনেক নামীদামী রেস্টুরেন্টের বুফেতেই অ্যারাবিক খাবারের কিছু প্রিপারেশন থাকলেও একেবারে পুরোপুরিভাবে আরবের খাদ্যসংস্কৃতির তুলে ধরার তেমন কোন আয়োজন সাধারণত চোখে পড়েনা। সৌদি আরবে আমার প্রায় দেড় দশক বসবাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চেষ্টা করেছি ভোজনরসিকদের জন্য আরবের জনপ্রিয় খাবার লাহাম মানদি, কাবসা, ফিশ ফাহাম, অ্যারাবিক শর্মা ইত্যাদির প্রকৃত স্বাদটি উপহার দিতে। তবে আরবী খাবারের পাশাপাশি প্রচলিত ঐতিহ্যবাহী দেশী খাবার, বিভিন্নরকমের মুখরোচক কাবাব এবং বাহারী ড্রিংকসের নিয়মিত আয়োজনও থাকছে বলে জানান এই উদ্যোক্তা।
উদ্বোধন উপলক্ষে বর্তমানে অতিথিদের জন্য বিশেষ অফার চলমান রয়েছে লাহাম মানদি তে।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা