ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন ঢাকা ক্যাপিটালস টিমের সদস্যগণ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-২-২০২৫ বিকাল ৫:৫১

গাজীপুরের চন্দ্রায় ইলেকট্রনিক্স খাতে দেশের সেরা ব্র্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফ্রাঞ্জাইজি ঢাকা ক্যাপিটালস এর ৭-সদস্যের এক প্রতিনিধিদল। এদের মধ্যে ছিলেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা, ব্যাটার লিটন দাস, সাব্বির রহমান ও তানজিদ তামিম, পেসার মুস্তাফিজুর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার আতিক ফাহাদ ও ম্যানেজার সাইফ।
শুক্রবার সকালে (৩১ জানুয়ারি, ২০২৫) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিস থেকে হেলিকপ্টারে চড়ে চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে আসেন ঢাকা ক্যাপিটালস দলের ক্রিকেটার এবং কর্মকর্তাগণ।
হেডকোয়ার্টার্সে পৌঁছালে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ক্যাবলস এর চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রমুখ। 
অতিথিরা ওয়ালটন হেডকোয়ার্টার্সে সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিকমানের ক্যাবলস ও ফ্রিজের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস পরিদর্শন করে অত্যন্ত মুগ্ধ হন। 
এরপর অতিথিরা ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে এক প্রীতি ম্যাচ খেলেন। সবমিলিয়ে সারাদিন এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন ঢাকা ক্যাপিটালস দলের প্রতিনিধিদল। 

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন