ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রোববার অর্ধবেলা হরতালের ডাক ইনসানিয়াত বিপ্লবের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-২-২০২৫ রাত ১০:১

ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতির উদয় সমাবেশ বন্ধের প্রতিবাদে জনগণের স্বেচ্ছা হরতালের আহ্বান জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ।

শনিবার গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে এ আহ্বান জানান দলটির চেয়ারম্যান ইমাম হায়াত।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতাসীন চক্র জনগণের জানমালের নিরাপত্তা ভুল পথে চরম ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। এ ধ্বংসের হাত থেকে গণতন্ত্র রক্ষায় চক্রটি বিতাড়িত হওয়া জরুরি হয়ে পড়েছে।

ইমাম হায়াত বলেন, ধর্মীয় ও রাজনৈতিকভাবে দেশকে ভুল পথে ঠেলে দেওয়া ছাড়াও ক্ষমতাসীন চক্র দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। তাদের ভুলের কারণে দেশে বিনিয়োগ, উৎপাদন আয় উপার্জনের পথ রুদ্ধ হয়ে গেছে, ফলে জনগণ মারাত্মক আর্থিক সংকটে পড়েছে।

সম্মেলনে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নিরাপদ গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানায় ইনসানিয়াত বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন— দলের মহাসচিব শেখ রায়হান রাহাবর, প্রেসিডিয়াম সদস্য আবরার চিশতি, সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, দপ্তর সম্পাদক মাইনুদ্দিন টিটু প্রমুখ।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন