প্লিজ ভিডিও করবেন না : কেয়া পায়েল
বর্তমান সময়ে ছোটপর্দার পছন্দের মুখ কেয়া পায়েল। বছরজুড়েই ব্যস্ত থাকতেন বিভিন্ন কাজ নিয়ে। সেক্ষেত্রে বিশেষ দিবস থাকলে স্বাভাবিকভাবেই একটু কাজ বেড়ে যায় তার।
আসছে ভালোবাসা দিবসে একাধিক নাটক নিয়ে আসছেন কেয়া পায়েল। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানালেন অভিনেত্রী। এছাড়াও ব্যক্তিগত প্রসঙ্গেও নানা কথা বললেন কেয়া।
তবে বর্তমান সময়ে বিভিন্ন শুটিং স্পট থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এতে স্পটে থাকা শিল্পীরা তাদের গোপনীয়তা হারান। বিষয়টি নিয়ে অনেক শিল্পীরা এ নিয়ে অভিযোগ ও প্রশ্নও তুলেছেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল। জানালেন, বিষয়টি নিয়ে তিনি নিজেও সোচ্চার।
কেয়া পায়েল বলেন, এটা খুবই বিরক্তিকর। দেখা যায় শুটিং চলছে, সেখানে শুটিং করছি বা রিহার্সাল করছি। আমি নিজেই জানি না, সেই সব ভিডিও ধারণ করে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছে। এটা নিয়ে আমি শুটিংয়ে সোচ্চার।
গোপনে ভিডিও ধারণকারীদের উদ্দেশে কেয়া বলেন, অ্যাটলিস্ট অনুমতি নিয়ে ছবি তোলা বা ভিডিও করা উচিত। সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুটিং শেষ করে নিজের মতো করে একটু বসে আছি বা কারও সঙ্গে কথা বলছি, তখন ভিডিও করছে। তখন ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না, তখন বলতে হয়, প্লিজ ভিডিও কইরেন না। এভাবে ভিডিও করাকে আমার কাছে বিরক্ত মনে হয়।
এদিকে সাম্প্রতিক কাজ প্রসঙ্গে কেয়া পায়েল জানালেন, আসছে ভালোবাসা দিবসে তিনটি নাটক আসছে কেয়া পায়েলের। সবকয়টি নাটকই তার কাছে বিশেষ। দর্শকরা তা পছন্দ করবেন বলেও আশাবাদী কেয়া।
এমএসএম / এমএসএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না