নভেম্বর-ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
আগামী নভেম্বর মাসের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সোমবার (৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
জাকির হোসেন বলেন, শুরুতে প্রথম থেকে চতুর্থ শ্রেণির একদিন করে ক্লাস নেয়া হবে, পঞ্চম শ্রেণির সপ্তাহের ছয়দিন ক্লাস হবে। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আয়োজন করা হবে।
তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিলেও কতটি বিষয় পরীক্ষা নেয়া হবে সেটি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে। পরিস্থিতি ভালো থাকলে সিলেবাস সংক্ষিপ্ত করে ৬টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হতে পারে। যদি তা সম্ভব না হয় তবে বিষয় কমিয়ে পরীক্ষা নেয়া হতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রম নিয়মিত চালিয়ে নেয়া সম্ভব হলে ডিসেম্বরে সকল ক্লাসের বার্ষিক পরীক্ষা সমাপ্ত হবে। তার সঙ্গে শিক্ষার্থীদের ওয়ার্কশিট (বাসার কাজ) নিয়মিত করানো হবে।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৫ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান।
এমএসএম / জামান
পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী
কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী