বিকেএসপি’তে টেনিস টুর্নামেন্টের শুভ উদ্বোধন
রফিকুল ইসলাম খান :
সারাদেশে চলমান তারুণ্যের উৎসবের ধারাবহিকতায় ‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট। বিকেলে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। মহাপরিচালক বিকেএসপিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সাথে সকলকে একাত্য হবার আহবান জানান এবং দেশ ব্যাপি টেনিস খেলার চর্চার উপর গুরুত্বারোপ করেন। টেনিস খেলা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান ও ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো: ইমরান হাসান।
উদ্বোধনী দিনে বিকেএসপির মিতু বাংলাদেশ টেনিস ফেডারেশনের বুশরাকে ৮-০ গেমে, বিকেএসপির কাব্য গায়েন মাদারীপুরের ইমরান চৌধুরীকে ৬-৩, ৬-১ সেটে এবং বিকেএসপির তাজ রাজশাহীর পূর্ণকে ৩-৬, ৬-১ ও ৬-২ সেটে পরাজিত করে শুভ সূচনা করে।
৫ দিনের এ টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব, ফেডারেশন ও প্রতিষ্ঠানের হয়ে ২৪ টি দলের মোট ১১২ জন তরুণ-তরুণী ৯টি ইভেন্টে অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলো হলো – বাংলাদেশ টেনিস ফেডারেশন, ধানমন্ডি টেনিস ক্লাব, উত্তরা টেনিস ক্লাব, ঢকা ক্যান্টনমেন্ট টেনিস ক্লাব, রাজশাহী টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস কমপ্লেক্স, ঝালকাঠি টেনিস ক্লাব, মেহেরপুর টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব, স্টেশন ক্লাব বগুড়া, বিপিএটিসি-সাভার, মাদারীপুর টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মাগুড়া টেনিস ক্লাব, গোপালগঞ্জ টেনিস ক্লাব, খুলনা টেনিস ক্লাব, ঢাকা অফিসার্স ক্লাব, ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রেশন ক্লাব, গুলশান ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, নাটোর টেনিস ক্লাব ও স্বাগতিক বিকেএসপি।
এ ধরনের আয়োজন বিকেএসপির খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনেকরেন। প্রতিযোগিতায় তারুণ্যদ্বীপ্ত টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে উৎসবমূখর হয়ে উঠেছে দশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি।
জামিল আহমেদ / জামিল আহমেদ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়