আলফাডাঙ্গা সমাজসেবা কর্মকর্তা অফিস করেন বাসায়
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অফিস করেন বাসায় বসে এমন অভিযোগ উঠেছে। গত রবিবার (২ জানুয়ারি) বিকেল তিনটায় অফিসে গিয়ে সরজমিনে সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকারকে পাওয়া যায়নি এমন তথ্যের সত্যতা মেলে। অফিস সূত্রে জানা যায়, তিনি গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে সমাজসেবা অফিসে নতুন কর্মস্থলে যোগদান করেন। এরপর ২৭ জানুয়ারি ও ৩০ জানুয়ারি জেলা প্রশাসকের আগমন উপলক্ষে উপস্থিত থেকে অফিস করেন। ১১ কর্ম দিবসের মধ্যে তিন দিন অফিসের করেন তিনি । আরো জানা যায়, তিনি ৪৩ ব্যাচের বিসিএসে নন ক্যাডারে সমাজ সেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।হিন্দু সম্প্রদায় হওয়ায় ফ্যাসিবাদী পালিয়ে যাওয়া সরকারের লোকদের সাথে বিশেষ সখ্যতা থাকায় এখন মন খারাপ করে চাকুরীত অমনোযোগী হয়েছে বলে অনেক কৌতুহলে বসত মন্তব্য করেন। ভুক্তভোগী মর্জনা বেগম বিধবা ভাতা কার্ড( MIS ০২২৯০০১৫২৭৯) ঠিক করতে কয়েকবার অফিসে এসে কর্মকর্তাকে না পেয়ে খালি হাতে চলে যায়।স্বামী হারা রহিমা খাতুন আরেক ভুক্তভোগী অসহায়ত্ব হয়ে দিনের পর দিন অফিসে এসে বসে থেকে চোখের পানি ফেলে মুছতে মুছতে চলে যেতে হয়েছে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো.আজিজুর রহমান বলেন, স্যার বলেছে তিনি অসুস্থ এজন্য হয় তো মাঝে মধ্যে অফিস করেন না। ডিডি স্যারকে আপনারা ফোন করার পর আমাকে এই বিষয় নিয়ে ফোন করেছিল। আমি ডিডি স্যারের উত্তরে বলেছি স্যার অফিসে আসেন নাই।উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকারকে মুঠোফোনে একাধিকবার কল করলে এবং হোটঅ্যাপস নাম্বারে টেক্স দিলে ও কোন উত্তর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার ও ভাতা কার্যক্রম বাস্তবায়ন কমিটির সভাপতি রাসেল ইকবাল বলেন, আমি সাত দিন হল নতুন যোগদান করেছি, তাদের জেলা অফিসারের সাথে বলেন, বিষয়টি আমি খোঁজখবর নেব। জেলা সমাজসেবা উপপরিচালক এ এস এম আলী আহসান বলেন, আমার কাছ থেকে এ পর্যন্ত কোন ছুটি নেয়নি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আগামী তিন দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেব। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হইবে।তবে অসুস্থ হলে ছুটি নিতে হয়। চাকরি করতে হলে সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা