দুর্গাপুরে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তা দখল করে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাদিরের বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত ৩০ জানুয়ারি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী বারবার লিখিত অভিযোগ দায়ের করেন একই এলাকার আওলাদ আহাম্মেদ নামের এক ব্যক্তি। পরে রবিবার (৩ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় সাংবাদিকদের কাছেও লিখিত অভিযোগ দেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিগড় ইউনিয়নের অন্তর্গত চন্ডিগড় উচ্চ বিদ্যালয় হতে ফেচিয়া গুদারাঘাট পর্যন্ত রাস্তা যার আইডি নং - ৩৭২১৮৪০০৩ ফেচিয়া মাদ্রাসা সংলগ্ন পশ্চিম পাশে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে বসতঘর নির্মাণ শুরু করেছেন। ওই রাস্তা দিয়ে এলাকার সকল মানুষ বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী ও কৃষি পণ্য বাজারজাত করার এক মাত্র রাস্তা। এমন অবস্থায় ওই রাস্তার উপর বসতঘর নির্মাণ করলে মানুষের চলাচলের অসুবিধা হবে। এছাড়াও ঘটনাটিতে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেন অভিযোগকারী আওলাদ আহাম্মেদ।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কাদির মুঠোফোনে বলেন, আমি আমার জায়গায় বসত বাড়ি করতেছি, অফিস থেকে কাগজপত্র আমাদেরকে দিয়ে গেছে সরকারি খাজনা ছাড়া সরকারের আর কোনো দাবী নাই। আপনারা এখানে এসে দেখে যান, আমি আমার জায়গায় বসত বাড়ি করছি।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগে উল্লেখিত আইডি নং অনুযায়ী রাস্তাটি আমাদের। তবে সরেজমিনে গিয়ে ঘটনাটি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে বলেছি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন