ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নালিতাবাড়ী কণিকা ক্যাডেট একাডেমি: ৫ শিক্ষার্থী ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ৪:৩২

কণিকা ক্যাডেট একাডেমি, নালিতাবাড়ী শাখা হতে ৫ শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক সাইয়েদ কুতুব।

রোববার(২ ফেব্রুয়ারি) ক্যাডেট কলেজের ওয়েবসাইটে ওই ফল প্রকাশ করা হয়।

কণিকা ক্যাডেট একাডেমি, নালিতাবাড়ী শাখা হতে ৫ জন উত্তীর্ণরা হলেন, অংকন চন্দ্র সরকার, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ইনডেক্স: ১০৯২০৩০৯৩৭, মোস্তফা সুলতান খান জাকি, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ইনডেক্স: ১০৯২০০১৮৪১, রায়হানা তাসনীম রিফা, আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইনডেক্স: ২০৯১১২০৮৫৬, ইসরাত মেহেরীন মুন, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ইনডেক্স: ২০৯১০০০৩৪০, নুসরাত জাহান দিবা, আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইনডেক্স: ২০৯১০০০৮৮৫।

প্রকাশিত ফল সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় ৪ ফেব্রুয়ারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা ঢাকা সেনানিবাসের ২৫ ই বেঙ্গলে (সিগন্যাল গেট/অফিসার্স মেস সি–সংলগ্ন) অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সঙ্গে বাবা ও মাকে উপস্থিত থাকতে হবে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ