ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৫ বিকাল ৫:৫৫

'সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।' প্রনাম মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বারহাট্টাতেও নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজসহ সার্বজনীন ও পারিবারিক নানা আয়োজনে হয়েছে পূজা অর্চনা।

সরেজমিনে সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক সরস্বতী দেবীকে বরণ করে নিতে পাড়া, মহল্লায় তৈরি হয়েছে ছোট-বড় পূজা মন্ডপ। পূজা উপলক্ষ্যে মন্ডপে মন্ডপে সাজসজ্জা, আলাকসজ্জা, পূজার্চনা, অঞ্জলী ও প্রসাদ বিতরণের মধ্য দিয় ব্যস্ত সময় পার করছেন পূজারিরা।

পুরোহিত রূপক চক্রবর্তী ও অমিত চক্রবর্তী সকালের সময়কে জানান, শীতল ষষ্ঠীতে শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথা প্রচলিত আছে হিন্দু সমাজে। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে।

তারা আরও বলেন, পঞ্জিকা অনুযায়ী বসন্ত পঞ্চমীর তিথি রবিবার বেলা ১২ টা ১২ মিনিট ৫৯ সেকেন্ডে শুরু হবে এবং সোমবার সকাল ৯ টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ডে শেষ হবে। এ সময়ের মধ্যেই সরস্বতী পূজা।অর্চনা অনুষ্ঠিত হবে। কোনো ধরনের ঝুটঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে জাঁকজমক পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। দুই দিন মিলে পঞ্চমী তিথি হওয়ায় অনেক ভক্তরাই রবিবার পূজা সম্পন্ন করেছেন।

পূজা উদযাপন কমিটির দেওয়া তথ্যমতে জানাগেছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বজনীন ও পারিবারিক সব মিলিয়ে উপজেলায় এ বছর ছোট-বড় প্রায় ২শত মণ্ডপে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।

পূজারিবৃন্দরা জানান, এ বছর পূজা-অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ছাড়াও বিভিন্ন স্থানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা