সেনাবাহিনী ও ইউপিডিএফ’র গুলিবিনিময়-আটক ৩
রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গুলোগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জুন) ভোরে কচুছড়ি মইনপাড়া স্কুলের পাশে করইছড়ি নামক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মন্টু রঞ্জন চাকমা জানান, ভোরে কচুছড়ি মইনপাড়া এলাকায় ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। তবে কেউ আহত বা নিহত আছে কিনা সেই খবর পাইনি। একই খবর জানিয়েছেন কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন। কাউখালী থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সোহাগ জানিয়েছেন এখনো সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হচ্ছে। তবে বিস্তারিত আর কিছুই জানা যায়নি। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ভোরে করইছড়ি নামক এলাকায় এইপিডিএফ প্রসীত এবং রাঙ্গামাটি সদর জোনের নেতৃত্বে চলমান টহল টীমের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সদর জোনের একজন সৈনিক হাতে গুলিবিদ্ধ হন। পরে জরুরী ভিত্তিতে হেলিক্যাপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচ গমন নিয়ে যাওয়া হয়।
এসময় ইউপিডিএফের তিন সদস্যকে আটক করে সেনাবাহিনী। তাদের কাছ থেকে এসএমজি, গুলি, বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র-শস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে
হয় বলে জানা যায়। এদিকে দুপুরে এই রির্পোট লেখা পর্যন্ত সেনাবাহিনী ইউপিডিএফ সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালাচ্ছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন