ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ৪:২৪

স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে মঙ্গলবার (২৪ জুন) নবীনগর উপজেলায় এক অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। 

শ্রদ্ধাস্পদ উপস্থিতিতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নবীনগর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের নবীনগর উপজেলা শাখার সভাপতি মো. রকিব উদ্দিন খান। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. ইলিয়াছ জাবেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মহিলা সম্পাদক শরিফা বেগম ও সহ মহিলা সম্পাদক ফারজানা সুমি।

বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, "মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। তবে, তাঁরা দীর্ঘদিন ধরে প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।"

তারা সরকারের প্রতি আহ্বান জানান, ১৪তম গ্রেড প্রদান এবং ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ অন্যান্য দাবিগুলোর বাস্তবায়নে উদ্যোগী হতে। বক্তারা সতর্কতা।। জানান, "আমাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।"

এ উপলক্ষে স্বাস্থ্য সহকারীরা একত্রিত হয়ে তাঁদের আবেগ প্রকাশ করেন এবং সর্বসমক্ষে তাঁদের দাবিগুলো তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ