কাউনিয়ার মেহরাব নৌপ্রধান স্বর্ণপদক পাওয়ায় এলাকায় অভিনন্দনের ঝড়
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের মোঃ মোজাম্মেল হোসেন (মিল্লাত) এর পুত্র মেহরাব হক বাংলাদেশ নেভাল একাডেমি আয়োজিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ প্রশিক্ষণের জন্য এবং সব বিষয়ে উচ্চ নৈপুণ্যের জন্য "নৌপ্রধান স্বর্ণপদক" লাভ করেছেন। বি- ব্যাচের মোট ৪৪ জন নবীন কর্মকর্তার মধ্যে মেহরাব দ্বিতীয় স্থান লাভ করেন।
রোববার সকালে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়াও অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা,স্থানীয় বিশিষ্টজন ও নবীন কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।কুচকাওয়াজ শেষে নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন। আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) সূত্রে এসব তথ্য জানা যায়।
এব্যাপারে কাউনিয়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম বলেন, মেহরাব আমার ভাতিজা। সে এলাকার মুখ উজ্জল করেছে। তার এমন কৃতিত্ব ভবিষ্যতেও যেন অব্যাহত থাকে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে