ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অধ্যক্ষের মতবিনিময় সভা


কাজী ওহিদ,মুকসুদপুর photo কাজী ওহিদ,মুকসুদপুর
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ৪:২৩

প্রফেসর মো: লুৎফর রহমান বলেন,সরকারী মুকসুদপুর কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার গুনগতমান উন্নয়নের লক্ষ্যে তিনি সকল প্রচেষ্টা অব্যাহত রাখবেন। তিনি আরো বলেন,কলেজ এলাকার সুন্দর পরিবেশ তৈরীর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা ইতিমধ্যে গ্রহন করা হয়েছে। অধ্যক্ষ রহমান আরো বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী এবং সরকারী কর্মকর্তাদের সরকার যেভাবে চালাবেন আমি সেই নির্দেশনা মোতাবেকই চলবো। সরকারের পরিপত্রের বাইরে তিনি কিছুই করবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের দর্পণ। এই কলেজের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষক মন্ডলীর পাশাপাশি স্থানীয় সাংবাদিকদেরও সহায়তার প্রয়োজন রয়েছে। নবাগত সরকারী মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: লুৎফর রহমান (বিসিএস সাধারণ শিক্ষা) ২৪ জুন বেলা ১১টায় নিজ কার্যালয়ে মুকসুদপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড: কবির হোসেন,সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর,
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া,সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,
দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন,প্রচার সম্পাদক হুসাইন আহম্মেদ কবির,দৈনিক কালের সমাজের প্রতিনিধি মো: কাইয়ুম শরীফ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক শামসুল আরেফীন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন পান্নু,আবু বক্কর সিদ্দিকী,দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি মামুন মোল্যা প্রমূখ।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ