ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২৫ বিকাল ৬:১৮

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর বাঘা উপজেলায় তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ভূমি কর্মকর্তা সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মসংস্থার কর্মকর্তা মাহামুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শফিউর রহমান শফিসহ বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ ও বিজয়ের স্মৃতিচারণ করেন।
তিন দিনব্যাপী এ বিজয় মেলায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী, দেশীয় পণ্য ও হস্তশিল্পের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই বিজয় মেলা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিজয়ের চেতনাকে আরও সুদৃঢ় করবে।

Aminur / Aminur

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস