ঢাকা মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৫-১২-২০২৫ দুপুর ৪:৩

আসন্ন রমজান মাস উপলক্ষ্যে তাজা ফল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আনতে ফল আমদানির ওপর আরোপিত অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহার করার সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ বিষয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। নিত্যপণ্য বিবেচনায় এমন সুপারিশ করা হয়েছে।
বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, গত বছর এই বন্দর দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৮০ ট্রাক বিভিন্ন ধরনের ফল আমদানি হতো। কিন্তু ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার কারণে বর্তমানে ২০ থেকে ২২ ট্রাকে এসে দাঁড়িয়েছে। রাজস্ব খাতেও এর প্রভাব পড়েছে। আগে যেখানে প্রতিদিন এই বন্দর দিয়ে শুধুমাত্র ফল আমদানি থেকে ২৫ কোটি টাকার রাজস্ব আয় হতো। বর্তমানে সেটা দাঁড়িয়েছে ৫ কোটিতে। 
স্থানীয় আমদানিকারকরা জানান,ফল আমদানিতে শুল্ক কমানো না হলে বাজারে বড় ধরনের প্রভাব পড়বে। বর্তমান ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে ফলের দাম। আমদানি করা তাজা ফল বিলাসী পণ্য নয়, ‘অত্যাবশ্যকীয় পণ্য’ বিধায় এর শুল্ক কমিয়ে ক্রয় ক্ষমতায় আনতে সরকারের জরুরী পদক্ষেপ নেওয়া উচিত। ব্যবসায়ীরা আরও জানান, ২০২৪ সালের ৯ জানুয়ারি ফলকে বিলাসী পণ্য বিবেচনা করে এর ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার কারণে স্থলবন্দর গুলো দিয়ে আপেল আমদানি কমেছে প্রায় ৫২ শতাংশ মাল্টা আমদানি ৭১ শতাংশ ও আঙুর আমদানি ২৯ শতাংশ কমেছে। বর্তমানে সবমিলিয়ে ফল আমদানিতে মোট শুল্ক ভার রয়েছে ১৩৬ দশমিক ২০ শতাংশ। 
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চিঠিতে বলা হয়, দেশের চাহিদার বড় অংশ আমদানি করা তাজা ফলের মাধ্যমে পূরণ হয়। গত কয়েক বছরে ডলারের মূল্য, শুল্ক বৃদ্ধিসহ নানা কারণে আমদানি করা ফলের দাম বেড়ে যায়। বর্তমানে আপেল, কমলা,আঙুর ও নাশপাতি আমদানিতে মোট শুল্ক রয়েছে ১২১ দশমিক ৭৮ শতাংশ। আর আনার আমদানিতে মোট শুল্ককর রয়েছে ১২৬ দশমিক ৭৮ শতাংশ। গত ২০২১-২২ অর্থবছরে মোট শুল্ক-করের পরিমাণ ছিল ৮৯ দশমিক ৩২ শতাংশ।
চিঠিতে আরও বলা হয়, আপেল, মাল্টা, আনার ইত্যাদি ফলের স্থানীয় উৎপাদন নেই তাই এই উচ্চহারে শুল্ককর রাখার প্রয়োজনীয়তা সীমিত। অন্যদিকে উচ্চহারে শুল্ককর আরোপের ফলে বৈধ পথে আমদানি কমে তা অবৈধ পথে আমদানিকে উৎসাহিত করতে পারে। এ ছাড়া ব্যবসায়ীদের মধ্যে অতিমাত্রায় বিভিন্ন রাসায়নিক ব্যবহারের প্রবণতাও বাড়তে পারে। উচ্চ শুল্ক করের ফলে তাজা ফলের আমদানি কমার ধারা অব্যাহত থাকলে শুধু ভোক্তা সাধারণের স্বার্থ ক্ষন্ন হবে না ভবিষ্যতে রাজস্ব আহরণও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর সরকার হঠাৎ করে ফল আমদানিতে অতিরিক্ত শুল্কারোপ করায় তার প্রভাব বাজারে পড়ে। বাজারে ফলের দাম বেড়ে যায়। রমজান মাসে ফলের দাম আরও বেড়ে যাবে। অতিরিক্ত সম্পূরক শুল্ক নির্ধারণ করার পর ফল আমদানি কমে গেছে। বাজারে আমদানিকৃত ফলের সরবরাহ কমে যাওয়ায় ফলের দামও বেড়েছে। যা সাধারণ মানুষের নাগালের বাইরে। 
বেনাপোল আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, গত বছর ৯ জানুয়ারি আমদানি করা তাজা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করে সরকার। ফলে স্থানীয় বাজারে ফলের দাম বৃদ্ধি পাই। এবং শুল্ককর বৃদ্ধির কারণে আমদানিকারকেরা ফল আমদানিতে নিরুৎসাহিত হয়ে পড়ে। একই সাথে বেনাপোল বন্দর রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আসন্ন রমজান মাস উপলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ বিষয়ে চিঠি দিয়েছে। আমরা আশা করছি দ্রুত এর সমাধান হবে। এবং বেনাপোলসহ দেশের সকল স্থলবন্দর দিয়ে আবারও আগের মতো ফল আমদানি হলে স্থানীয় পর্যায়ে ফল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার চলে আসবে।
ফল ব্যবসায়ী সোহাগ জানান, তাজা ফলকে ‘বিলাসী পণ্য’ হিসেবে বিবেচনা করে এর ওপর ৩০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে সরকার। গত বছর আমদানির ক্ষেত্রে মূলত ডলার সংকট উত্তরণের পথ হিসাবে ফল আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক বাড়ানো হয়। বর্তমান দেশের ব্যাংক গুলোতে ডলার সংকট নেই। তাই ফল নিত্যপণ্য আইন ১৯৫৬ অনুযায়ী খাদ্যপণ্য হিসেবে তাজা ফল ‘অত্যাবশ্যকীয় পণ্য’ বিধায় এর ওপর আরোপিত অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হোক।

 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সীতাকুণ্ডে শ্বাসনালি কাটা সেই ৭ বছরের শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাকেরগঞ্জে ৩২০ বছরের প্রাচীন দুটি রহস্যঘেরা মসজিদ, মুসল্লিদের সাথে মসজিদে নামাজ পড়েন জ্বীনেরাও

মুরাদনগরে নিম্নমানের কাঁচামালে পণ্য উৎপাদন, অনুমোদনহীন কারখানায় রমরমা বাণিজ্য

নড়াইলের বড়দিয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি আতাউর রহমান বাচ্চু

গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি এস এম জিলানীর সঙ্গে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মতবিনিময়

বারহাট্টায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণকাণ্ডের মূল আসামি কারাগারে

গজারিয়া বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল 

বাঁশখালীতে অবৈধ ভাবে কাটছে মাটি,গভীর রাতে প্রশাসনের অভিযান ৩জনকে কারাদন্ড

ঠাকুরগাঁও ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে জেনারেল হাসপাতাল

শিক্ষা ও প্রশাসনিক দক্ষতায় অনন্য অবদানে সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

হাতিয়ায় নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবেঃ মাহবুবুর রহমান শামীম

যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা