ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২৫ বিকাল ৬:২২

রাজশাহীর তানোর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান, টিএইচও বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী নুর নাহার বেগম ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী।এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় উপজেলার সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।সভাপতির বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, স্বাধীনতার প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে নির্মমভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে বিভিন্ন স্থানে মরদেহ ফেলে রাখে। পরবর্তীতে সেসব মরদেহ রায়েরবাজারে দাফন করা হয়। তিনি আরও বলেন, নিশ্চিত পরাজয় জেনে হানাদার বাহিনী নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছিল, যেখানে আল-বদর, আল-শামস ও রাজাকার বাহিনী তাদের সহযোগিতা করে। তবুও জাতি আজ গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০