শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত ‘হারমোনি ফেস্টিভ্যাল’ আয়োজন করা হলেও এবার উৎসবটি স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হারমোনি ফেস্টিভ্যাল সিজন–২ স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
এর আগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় শহরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে খাসি, গারো, ত্রিপুরা, মনিপুরীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন, যা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
র্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গলে বসবাসরত ২৬টি গেজেটভুক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য দেশ-বিদেশে তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন করা হয়। গত বছর সফলভাবে ফেস্টিভ্যালের প্রথম আসর অনুষ্ঠিত হলেও চলতি বছর অনিবার্য কারণে দ্বিতীয় আসর স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮-২০ ডিসেম্বর ২০২৫ তারিখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিতব্য ‘হারমোনি ফেস্টিভ্যাল’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। উৎসবটির পরবর্তী তারিখ যথাসময়ে জানানো হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২