ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৫-১২-২০২৫ বিকাল ৬:১১

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।  সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে জেলা রানিং কর্মকর্তা মু. রেজা হাসানের নিকট হতে মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট আক্তার হোসেন। 
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইউমুল হক রিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী ,জেলা তাঁতি দলের সদস্য সচিব মাহমুদুর রহমান পিটার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন, মহানগর যুবদলের সিনিয়র যুগ আহ্বায়ক রিয়াজউদ্দিন রিয়াজ, জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী,সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, নুরুল ইসলাম সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। 
মনোনয়ন পত্র সংগ্রহের পর মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, আসন্ন নির্বাচনে এ আসনে তারেক রহমান তথা দল মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করতে বদ্ধ পরিকর।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, কুমিল্লা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমরা কুমিল্লা ৬ আসনটি বিপুল ভোটে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ