ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১৫-১২-২০২৫ বিকাল ৫:১৬

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার(১৫ডিসেম্বর)উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড.এ কে এম ছৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী। এসময় তিনি বলেন -ডিসেম্বর হলো বাঙ্গালি জাতির মহান বিজয়ের মাস।মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি বলেন -মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ছিলো প্রশংসনীয়। ড.সরওয়ার সিদ্দিকী বলেন - সাংবাদিকতা একটি মহান পেশা।এ পেশার দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ,জাতি ও বিশ্বের বাস্তবতা সম্পর্কে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে মানুষ জানতে পারে। পক্ষান্তরে 
হলুদ সাংবাদিকতা সমাজের একটি ব্যাধি।তাই আপনারা হলুদ সাংবাদিকতা পরিহার করে সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতা আপনারা নিজেদের নিয়োজিত করুন।আপনাদের মনে রাখতে হবে একজন প্রকৃত সাংবাদিকের কোন বন্ধু থাকতে পারে না। তিনি আরো বলেন- আদর্শিক ভাবে আপনি যে দলেই থাকেন।কিন্তু পেশাগত দায়িত্বে আপনি কতটুকু স্বচ্ছ, সেটাই হলো দেখার বিষয়। তিনি বলেন -আমরা মানুষ, ভুল আমাদের হবেই।তাই আমাদের ভুলকে শুধরিয়ে নিতে আপনাদের (সাংবাদিকদের) লেখনি উম্মুক্ত। বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। 
 মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মো.ফয়েজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাই, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল বারী, মনোহরগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মহিন উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, 
মনোহরগঞ্জ সদর উপজেলা শিবিরের সভাপতি মীর হোসেন প্রমুখ।মতবিনিময় সভায় মনোহরগঞ্জ উপজেলা কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়