ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১৫-১২-২০২৫ বিকাল ৫:২৬

 মানিকগঞ্জের সিংগাইরে বিজয় দিবস উপলক্ষে ধল্লা গাজিন্দা এলাকার তিন শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫) ডিসেম্বর বেলা ১১ টার দিকে সিংগাইর উপজেলা প্রশাসনের আয়োজনে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় প্রাংগনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিংগাইর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার হাবেল উদ্দিনের সঞ্চালনায় সভাপতির বক্তব্য প্রদান করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার। অনুষ্ঠানের শুরুতেই উক্ত বিদ্যালয় প্রাংগনে শহীদ আনিস, রমিজ ও  শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ পরিবারের শাহজাহান মিয়া, লুৎফর মুন্সী এবং  মুক্তিযোদ্ধারা।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রাক্তন সিনিয়ার শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বাবু বিশ্বনাথ রায়, সিনিয়র শিক্ষক লিয়াকত আলী, রহিমা বেগম, আলতাফ হোসেন, পারভীন বেগম, আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন প্রমুখ ও বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে উক্ত বিদ্যালয় মাঠ প্রাংগনে দরিদ্রদের ফ্রী মোবাইল থেরাপি ভ্যান সার্ভিস পরিচালনা করেন সিংগাইর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জোবাইদা গুলশানআরা। সেখানে থেরাপি সেবা বিষয়ে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত