ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গলাচিপা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শেখ রবিউল আলম


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ৩:৩৬

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, “সরকারের কাজ হচ্ছে নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য অবকাঠামো সুবিধা নিশ্চিত করা। স্থানীয় অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করা গেলে তা জাতীয় অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে। উৎপাদিত পণ্য পরিবহন এবং উপজেলা ও জেলার সাথে রাজধানীর সরাসরি যোগাযোগ নিশ্চিত করতেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।”

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পটুয়াখালীর গলাচিপার হরিদেবপুর এলাকায় ‘গলাচিপা সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর। আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এ ছাড়াও সড়ক ও জনপথ (সওজ) এবং এলজিইডি-র প্রধান প্রকৌশলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা যায়, পটুয়াখালীর গলাচিপা খালের ওপর নির্মিতব্য এই সেতুর মোট দৈর্ঘ্য ৮৮২.৮১ মিটার এবং প্রস্থ ১০.২৫ মিটার। সেতুর মোট স্প্যান সংখ্যা ১৯টি, যার মধ্যে ১৮টি পিসি গার্ডার এবং একটি ১০০ মিটারের স্টিল বাগ ট্রাস স্প্যান রয়েছে। সেতুর মোট পিলারের (পিয়ার) সংখ্যা ১৮টি এবং পাইল রয়েছে ২১৪টি। নৌ-যান চলাচলের সুবিধার্থে সেতুর ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে ১৮.৩০ মিটার এবং হরাইজন্টাল ক্লিয়ারেন্স ৭৬.২০ মিটার। সেতুর দুই প্রান্তে মোট ১.৪০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

১৬৪ কোটি ৪ লক্ষ ৮২ হাজার ১৫৮ টাকা চুক্তিমূল্যের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম. এম. বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, মেসার্স জন্মভূমি নির্মাতা ও ওহিদুজ্জামান চৌধুরী (জেভি)। প্রকল্পের কার্যাদেশ ২২ জানুয়ারি ২০২৬ তারিখে প্রদান করা হয়েছে এবং আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ তারিখের মধ্যে নির্মাণকাজ সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার