পটুয়াখালীতে র্যাব ও ভোক্তা অধিকারের বিশেষ অভিযান
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তি ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পটুয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাব-৮ ও ভ্রাম্যমাণ আদালত। বাজারে নকল পণ্য বিক্রি বন্ধ, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মঙ্গলবার এসব অভিযান চালানো হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৮ এর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী সদর মার্কেটে তদারকি অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি কসমেটিকসের দোকানে নকল পণ্য মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই প্রতিষ্ঠান দুটিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। র্যাব ও ভোক্তা অধিদপ্তরের সম্মিলিত এই অভিযানের ফলে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে।
সদর মার্কেটে অভিযান শেষে র্যাব-৮ সদস্যরা পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকায় তদারকি কার্যক্রম চালান। এ সময় বাস কাউন্টারের দায়িত্বপ্রাপ্তদের কঠোরভাবে সতর্ক করা হয়, যেন ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়।
অভিযান সম্পর্কে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালীর স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান বলেন, “যাত্রীরা যাতে সহজে ও নিরাপদে গন্তব্যে যেতে পারেন, তাঁদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না হয় এবং কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়, সেটিই আমাদের লক্ষ্য। পণ্যের গুণগত মান নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম ঈদের পরবর্তী সময় পর্যন্ত চলবে।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া বলেন, “ভোক্তা অধিকার রক্ষায় আমাদের এই অভিযান নিয়মিত চলবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেউ যেন বেশি মূল্যে পণ্য বিক্রি করতে না পারে এবং ভেজাল পণ্য বাজারে ছড়াতে না পারে, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।”
র্যাব ও প্রশাসনের এই জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছে পটুয়াখালীর সাধারণ জনগণ। ভোগান্তি কমাতে এমন তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত