ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২৫ বিকাল ৬:৪৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তাঁর নিজবাড়িতে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি লিখিত ও মৌখিক বক্তব্যের মাধ্যমে এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর বলেন, আমি কোনো দলের প্রার্থী নই, আমি জনগণের প্রার্থী। মানুষের কল্যাণই আমার রাজনীতির মূল দর্শন। প্রবাসী অধ্যুষিত হওয়া সত্ত্বেও সিলেট-৩ আসনের মানুষ আজও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ খাতে নানা বঞ্চনার শিকার।
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রবাসে অবস্থান করেও গত এক যুগ ধরে তিনি দেশের অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, বৃত্তি প্রদান, গ্রামীণ মাতৃত্বসেবা ও পুনর্বাসনমূলক উদ্যোগ তাঁর সামাজিক কর্মকাণ্ডের অংশ।
তরুণ সমাজকে দেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে মইনুল বাকর বলেন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তরুণদের আর জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যেতে হবে না।।এ লক্ষ্যে তিনি দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও তরুণ উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত হোন বা না হোন, তিনি আজীবন এলাকার সাধারণ, গরিব ও অসহায় মানুষের পাশে থাকবেন। স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কর্মমুখী সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
এর আগে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বলেও তিনি উল্লেখ করেন। মতবিনিময় সভায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার