ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ থানার অভিযানে ১২ মামলার আসামী গাঁজা ব্যবসায়ী আটক


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ৪:৫৪

সন্দ্বীপ থানা পুলিশের বিশেষ অভিযানে আলমগীর নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  ২৩ জুন সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ থানার এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে আলমগীরকে তার বাড়ি থেকে আটক করে।

আটক আলমগীর একই এলাকার কাজী বাড়ির রুহুল আমিনের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, আলমগীরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেপ্তার করা হয়। থানা রেকর্ড যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে'।
স্থানীয়দের অভিযোগ, আলমগীর দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ নানা ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তার কারণে এলাকার তরুণদের মধ্যে মাদকের প্রবণতা বেড়েছিল। পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ