ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সুত্রাপুর যুবদলের পক্ষ থেকে কর্মীসভা অনুষ্ঠিত


বিল্লাল হোসেন photo বিল্লাল হোসেন
প্রকাশিত: ৩-২-২০২৫ রাত ১০:৪৬

যুবদলের পক্ষ থেকে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার ঢাকা মহানগর দক্ষিণ সুত্রাপুর থানা ৪৩ নং ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, প্রধান বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ রবিউল ইসলাম নয়ন, আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয় যুগ্ম আহ্বায়ক এম এ গফফার,

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম-আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ মোহাম্মদ মুকিত হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ ৪৩ নং ওয়ার্ড সূত্রাপুর থানা যুবদল আহ্বায়ক সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিক, আরো উপস্থিত ৪৩ নং বিএনপি সভাপতি কাজী আব্দুল কাইয়ুম, ৪৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ফয়েজ আহমেদ,

আরো উপস্থিত ছিলেন সুত্রাপুর থানা বিএনপি মহিলা দলের সভাপতি মমতাজ জাফর, এবং সাধারণ সম্পাদক শামীমা আহমেদ, আরো উপস্থিত ছিলেন সঞ্চালনায় রাজিব হোসেন তনু সদস্য সচিব সূত্রাপুর থানা ৪৩ নং ওয়ার্ড যুবদল এবং বিএনপি'র স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, এ সময় প্রধান অতিথি খন্দকার এনামুল হক এনাম সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এবং সেই সাথে বলেন আমাদের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে হবে।

আমি গর্বিত ৪৩ নং ওয়ার্ড সকল নেতাকর্মীদের একসাথে দেখে। আমরা ঐক্যবদ্ধ থেকে আগামীর দেশকে এগিয়ে নিয়ে যাব সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। সেই সাথে আরো বলেন স্বৈরাচার হাসিনার মত এই দেশকে এবং দেশের জনগণকে নির্যাতিত হতে দেওয়া হবে না, সেই দিকে আমাদের সকল বিএনপি নেতাকর্মীদের বিশেষ করে যুবদলের কর্মীদের সজাগ থাকতে হবে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিন সদস্যসচিব জনাব রবিউল ইসলাম নয়ন বলেন প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার,

বিগত আওয়ামী লীগ স্বৈরাচার সরকার আমলে আমাদের কোন মিটিং মিছিল করতে দেয় নাই। তবুও আমাদের দেশ নায়ক তারেক রহমান যখনই নির্দেশ দিয়েছেন সকাল এগারোটার সময় কর্মসূচি সেই কর্মসূচি রাত এগারোটাতে হইলেও আমরা হাসিনার বন্দুকের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়ে ছিলাম সেই কর্মসূচির অপেক্ষায় তা পার্টি অফিসের সামনে হোক বা প্রেসক্লাবের সামনে, আমরা সেই দিনগুলি ভুলি নাই অক্ষরে অক্ষরে সেই মর্যাদা আমরা আপনাদের দেবো। তবে কোন ধরনের বিএনপি'র মান ক্ষুন্নতা না করার নির্দেশ দেন এই নেতা।

এদিকে সুত্রাপুর থানা ৪৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিক বলেন ৫ ই আগস্ট গণভুত্থানের আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না এবং গণমানুষের অধিকার আদায়ের সকল ধরনের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। অন্যদিকে কর্মীসভার সঞ্চালনায় ছিলেন ৪৩ নং ওয়ার্ড সুত্রাপুর থানা  যুবদলের সদস্য সচিব রাজিব হোসেন তনু, তিনি বলেন আমাদের কর্মীসভার সকল সিনিয়র নেতাদের প্রত্যেকটি কথা আমাদের অক্ষর অক্ষরে পালন করতে হবে। এছাড়া আমাদের কোন নেতাকর্মী যদি কোন ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে আমরা তাকে এক চুল পরিমাণ ছাড় দেব না। আমরা গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছি এবং আগামীতেও করব ইনশাআল্লাহ।

 

জামিল আহমেদ / জামিল আহমেদ

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের