ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ববাজারে বাংলাদেশি এমপিপিই পণ্যের সুযোগ ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-২-২০২৫ বিকাল ৫:৫৯

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জবস (EC4J)’ প্রকল্পের আয়োজনে ‘বিশ্ববাজারে বাংলাদেশি এমপিপিই পণ্যের সুযোগ ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালা ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রাজধানী ঢাকার রূপায়ণ ট্রেড সেন্টারের গ্রিন লাউঞ্জে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন EC4J প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আব্দুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুর রহিম খান, প্রকল্প পরিচালক ও ভারপ্রাপ্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া, EC4J প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ এবং কনসালটেন্সি প্রতিষ্ঠান সেমস-গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলাম ও অন্যান্য পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে – EC4J) প্রকল্পের প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করা। কর্মশালায় বক্তারা প্রকল্পের বিস্তারিত তথ্য এবং মিট বাংলাদেশ এক্সপো (এমবিএক্স) ও মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস) সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করে। পাশাপাশি, আগামী ২৪-২৫ এপ্রিল ২০২৫, রাজধানীর কুড়িল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিতব্য মিট বাংলাদেশ এক্সপো (এমবিএক্স) স্থানীয় শিল্পের সাথে বৈশ্বিক সংযোগ স্থাপনের সুযোগ প্রদান করবে বলে বক্তারা অভিমত পোষণ করেন। এছাড়া, এমবিএক্স-এ উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক ক্রেতার সংস্পর্শে বাংলাদেশের  ব্যবসায়ীরা আসার সুযোগ তৈরি হবে বলেও তাদের অভিমত।

এমএসএম / এমএসএম

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব