মোহাম্মদপুর থেকে নিখোঁজ সুবা নওগাঁ থেকে উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা হতে নিখোঁজ ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরাবি ইসলাম সুবা (১১)’কে নওগাঁ জেলায় যৌথ অভিযান পরিচালনা করে উদ্ধার করেছে র্যাব-২ ও র্যাব-৫
এর আগে রাজধানীর কৃষি মার্কেট এলাকা হতে নিখোঁজ হন ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরাবি ইসলাম সুবা (১১) মেয়েটিকে ০৪ ফেব্রুয়ারি বিকালে নওগাঁ জেলায় যৌথ অভিযান পরিচালনা করে উদ্ধার করেছে র্যাব-২ ও র্যাব-৫।
এবিষয় জানা যায় গত ০২ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় আরাবি ইসলাম সুবা (১১) তার ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ভিকটিমের পরিবার মোহাম্মদপুর ও এর আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে ডিএমপি ঢাকার আদাবর থানায় একটি সাধারণ ডায়রী করেন এবং র্যাব-২ এর নিকট ভিকটিমকে উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে ভিকটিম’কে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-৫ এর একটি আভিযানিক দল ৪ ফেব্রুয়ারি বিকালে নওগাঁ জেলায় যৌথ আভিযান পরিচালনা করে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। ভিকটিমকে উদ্ধার পূর্বক তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব ২ এর সহকারী এএসপি খান আসিফ তপু।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied