ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে যুবকের ম‍ৃতদেহ উদ্ধার


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৩:১৫

নরসিংদীর শিবপুরের কারারচরে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কারারচর এলাকার একটি প্লাস্টিক কারখানার সামনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক মো. হাসিবুল আলম (২২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত সোহরাব হোসাইনের ছেলে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে মহাসড়কে চলাচলরত পথচারীরা ডোবা সংলগ্ন স্থানটিতে ছোপ ছোপ রক্তের দাগ দেখতে পান। তারা কৌতূহলী হয়ে রক্তের উৎস খুঁজতে শুরু করেন। তারপরই ওই ডোবায় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে দুপুরে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ম‍ৃতদেহটি উদ্ধার করে।

শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজ উদ্দিন জানান, নিহত যুবকের মাথা, বুক ও কোমরের উপরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এই স্থানেই তাকে হত্যার পর মৃতদেহ ওই ডোবায় ফেলে গেছে হত্যাকারীরা। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। মৃতদেহ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রটি তার কি-না তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি আমরা। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এমএসএম / জামান

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন