‘রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে ভাতে মারা হয়েছিল’
ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র যে কোনো বিষয়ে স্পষ্ট ভাবে কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার অবসাদ থেকে ওজন বাড়ার সমস্যাসহ টলিউডের বর্তমান অবস্থা নিয়ে একাধিক বিষয়ে কথা বলেছেন । সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘দীর্ঘ সময় কাজ না থাকলে নিজেকে মেইনটেইন করার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি, যখন রাতে ঘুম আসত না। তখন অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম। এভাবেই একদিন দেখলাম জিন্সটা আর ফিট হচ্ছে না। আগে শরীর চর্চা, ডায়েট করতাম। তার কথায়, ‘অবসাদের জন্য আমি ওষুধ খাই, বাড়ির কোনও কাজ করতে হয় না। অবসাদ থেকেই সোশ্যাল মিডিয়ায় টলিউডের তারকাদের নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছিলাম। তবে কেন বলেছিলাম কেউ বোঝেননি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা আমায় ভীষণ নাড়া দিয়েছিল।’
এরপর তিনি বলেন, ‘আমায় লোক পার্টিতে, প্রিমিয়ারে ডাকা বন্ধ করে দিয়েছে। আমার কথার ভুল মানে করেন। রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে ভাতে মারা হয়েছিল। তবে এসবের জন্য আমি পরোয়া করি না।’
টলিউডের অবস্থা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আগে রাজনৈতিক মিছিলে কারা হাঁটতেন? সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেনরা। এখন কারা হাঁটেন? সোনামণি, ঝিঙ্কুমণিরা। এখানে এখন প্রকৃত শিক্ষিত মানুষের অভাব। আমার কাছে সিরিয়াল, যাত্রার অফার এসেছে। এখন সিরিয়ালের মান খুব পড়ে গেছে। লুক আর ফিল মেলাতে পারি না। এই ধরনের যান্ত্রিক কাজ করতে চাই না।’
Aminur / Aminur
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না