ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাংলাভিশনের সাংবাদিককে উপর্যুপুরি কুপিয়েছে দুর্বৃত্তরা


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৫-২-২০২৫ দুপুর ২:৫২

পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি ও পৌর যুবদল সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম মিরনকে উপর্যুপুরি কুপিয়ে জখম করেছে  দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় কুয়াকাটার তুলাতলী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে সকালে ঢাকায়।

এদিকে সাংবাদিক মিরনের উপর ন্যাক্কারজনক এ হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কুয়াকাটা প্রেসক্লাব,মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। 

আহত মিরনের সাথে থাকা, কুয়াকাটা পৌর যুবদল সভাপতি কাজী মো: ফারুক মীর জানান, সকালে ঢাকা এভার-কেয়ার হসপিটালে ভর্তি করেছি।এখন শঙ্কামুক্ত তবে বাম হাত না টেকার সম্ভাবনা।সন্ত্রাসীদের মিরন চিনতে পেরেছে।আইনী ব্যবস্হা গ্রহণ করা হবে।

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় গাড়ি থেকে নামলে তাকে এলোপাথারি ভাবে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 'ইতিমধ্যে ফিলিং স্টেশন এবং আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলমান আছে।

কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, 'মিরনকে আশংকাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। তার দুই হাত, মাথায এবং গ্রীবার নীচের অংশে জখম রয়েছে। এছাড়া বুকেও ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত