দুমকিতে অসুস্থ অনাহারে থাকা সেই পাঁচ সন্তানের জননীকে সহায়তা করলেন উপজেলা নির্বাহী অফিসার
পটুয়াখালীর দুমকিতে পাঁচ সন্তানের মা হয়েও একমুঠো খাবারের জন্য হাহাকার শিরোনামে দৈনিক জনবানীর ডিজিটাল ও অনলাইনে নিউজ প্রকাশের পরে সেই অসহায় রাশিদা বেগমকে দেখতে গিয়ে সহায়তা করেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১২ টায়া দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলবাড়ি বাজারের উত্তর দিকে রাস্তার পাশে অরক্ষিত দরজা, জানালা বিহীন ঘরে বসবাস রত প্যারালাইসিসে আক্রান্ত পাঁচ সন্তানের মা অসুস্থ রাশিদা বেগমকে দেখতে জান উপজেলা নির্বাহী অফিসার তিনি নগদ অর্থ, কম্বল ও খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেন।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ জানান,দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় প্যারালাইসিস হয়ে পড়ে আছেন এই মহিলা,তার পাঁচটি সন্তান থাকলেও তার কেউ খোঁজ খবর নিচ্ছে না,তার স্বামী তালাক দিয়ে অন্যথায় চলে গেছেন। এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে আমি দেখতে পেয়ে তার বসত ঘরে এসে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও শীতবস্ত্র দিয়েছি এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করব একই সাথে তাকে সরকারিভাবে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করব।
উল্লেখ্য,পাঁচ পাঁচটি সন্তান থাকা সত্ত্বেও কেউ খোঁজ খবর নিচ্ছিল না রাশিদা বেগমের এবং সৌদি প্রবাসী স্বামী ফারুক হাওলাদার বেশ কয়েক বছর পূর্বে রাশিদা বেগমকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন।রাশিদা বেগম দীর্ঘদিন যাবত প্যারালাইসিসে আক্রান্ত অবস্থায় একাকীত্ব দিনযাপন করছিল।প্রতিবেশীরা খাবার দিয়ে গেলে খেত না দিলে না খেয়ে থাকতো অসুস্থ রাশিদা বেগম।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied