ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

অভ্যন্তরীণ রুটে ১টা টিকেট কিনলে ১টা ফ্রি

ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্টে (B2C) উদ্বোধনের মাধ্যমে ফার্স্টট্রিপ পরিধিকে প্রসারিত করবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-২-২০২৫ দুপুর ৩:৪৩

একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ, ইউএস-বাংলা ঢাকা ট্র্যাভেল মার্ট-২৫’এ তার বিজনেস-টু-কনজিউমার (B2C) পরিষেবা চালু করার মাধ্যমে ভ্রমণ বুকিংয়ের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রস্তুত। আগামী ৬ ফেব্রুয়ারী থেকে তিনদিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলা চলবে। বাংলাদেশের ভ্রমণকারীদের আকর্ষণীয় সেবার নতুনত্ব, নির্বিঘ্ন, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনা প্রদান করবে ফার্স্টট্রিপ।

(B2C) প্ল্যাটফর্মের প্রবর্তনের মাধ্যমে ফার্স্টট্রিপ ব্যবহারকারীদের তাৎক্ষণিক ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ভিসা প্রসেসিং, হলিডে প্যাকেজ এবং আকর্ষণীয় ভ্রমন পরিকল্পনা চুড়ান্তকরন সহ সবকিছুই একটি সহজ ও সময়োপযোগী ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ ফার্স্টট্রিপ ট্রাভেল পোর্টালটি B2B এর সফলতার পর (B2C) উদ্বোধনের মাধ্যমে সকল শ্রেনীর গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হবে। 

ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার জনাব হাসনাইন রফিক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ আমাদের (B2C) পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।“ এছাড়া  ‘আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি প্রত্যেকের জন্য আরও ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক করে তুলবে।

ফার্স্টট্রিপের (B2C) পরিষেবা উদ্বোধন উপলক্ষে একটি অভ্যন্তরীণ টিকেট কিনলে বিনামূল্যে আরেকটি ফ্রি টিকেট উপভোগ করতে পারবেন। টিকেট অফারটি আপনাদের পছন্দের এয়ারলাইন্স ইউএস-বাংলা এবং এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। মেলা চলাকালীন সময় ৬-৮ ফেব্রুয়ারী বুকিং করে ভ্রমণ করতে পারবেন ফেব্রুয়ারী ৬ থেকে জুন ৩০, এর মধ্যে। মূল্যছাড়ের অফারটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য। মেলায় ফ্লাইট ও হোটেল বুকিংএর উপর আকর্ষণীয় মূল্যছাড়ের অফারও থাকছে। এছাড়া ফার্স্টট্রিপের প্যাভেলিয়নে প্ল্যাটফর্মের একটি লাইভ ডেমো উপভোগ করতে পারবেন।
ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপ প্ল্যাটফর্মে যোগ দিয়ে ভবিষ্যতে ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনায় অংশ গ্রহণ করুন।
ফার্স্টট্রিপ সম্পর্কে তথ্য-

ফার্স্টট্রিপ হল একটি প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম যা নির্বিঘ্ন এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণ সমাধান প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফ্লাইট, হোটেল, ভিসা সহায়তা এবং অবকাশকালীন প্যাকেজ সহ বিভিন্ন পরিষেবা সহ, ফার্স্টট্রিপ ভ্রমণকারীদের তাদের স্বপ্নের গন্তব্যে অনায়াসে সংযুক্ত করছে।

আরও তথ্যের জন্য, [www.firsttrip.com] দেখুন বা সর্বশেষ আপডেটের জন্য সোশ্যাল মিডিয়াতে ফার্স্টট্রিপ অনুসরণ করুন।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন