উপজেলা কৃষকলীগ নেতার গুদাম থেকে চাল পাচারের অভিযোগে ওএমএস'র ১১ বস্তা চাল জব্দ
পটুয়াখালীর দুমকিতে ওএমএস'র সরকারী চাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় অটোরিকশায় থাকা ১১বস্তায় ৫শ ৫০ কেজি চাল আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে মঙ্গলবার(৪ফেব্রুয়ারি) দিবাগত-রাত ১০ টায় উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কয়র এলাকায় উপস্থিত হয়ে চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এবং ডিলারের গুদাম সিলগালা করে দেন।
হতদরিদ্রদের কাছে বিক্রি না করে গোপনে বেশী মূল্যে বিক্রির জন্য গুদাম থেকে স্থানীয় মালেক শিকদারের দোকানে চাল পাঠিয়ে দেয় ডিলারের ভাগিনা উপজেলা কৃষকলীগের সা.সম্পাদক জহির হাওলাদার।
জানা যায়, দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নে খোলা বাজারে (ওএমএস) হতদরিদ্রদের জন্য জন প্রতি ৫কেজি ৩০টাকা দরে বিক্রির জন্য নির্ধারিত ডিলার ছিলেন খলিল শিকদার। এসব চাল সরকারী নিয়ম মেনে নির্ধারিত পরিমান ও মুল্যে বিক্রি না করে চড়া দামে বিক্রি করেছেন সংশ্লিষ্ট ডিলার এর ভাগিনা কৃষকলীগ নেতা জহির হাওলাদার।
এ বিষয় ডিলার খলিল শিকদার বলেন, জহির খাদ্য বান্ধব এর ডিলার ছিলেন, তার ডিলার মেয়াদ শেষ হলে এ গুদামে চাল রেখে ব্যবসা করেন। জহির থেকে আমি গুদাম ঘরের অর্ধেক ভাড়া নিয়ে ওএমএস'র চাল রাখি। আমার ১টন চাল এখনো গুদামে আছে। জহির তার মালিকানাধীন চাল বিক্রি করেছে। এ চাল আমার না এবং আমি এর সাথে কোন রকম জড়িত নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহীন মাহমুদ ''
দৈনিক সকালের সময় কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থানে উপস্থিত হয়ে ১১ বস্তা চাল জব্দ করে ডিলারের গুদাম সিলগালা করে দেই। দুমকি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ