শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার মাঝি হতে চান ১০ জন
আগামী ৭ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে। প্রার্থী নির্বাচন করতে গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগ জরুরি সভায় বসে। সভায় ১০ জনের নামের তালিকা জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।
গত ২১ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব মারা যান। এরপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, নির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্রায় ১৫ প্রার্থী তাদের অনুসারীদের দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে সভায় ১০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করে তাদের তালিকা জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।
ওই ১০ জন হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন, সদস্য আবু শহীদ আবদুল্লাহ, সদস্য মো. আছকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়, দপ্তর সম্পাদক তফাজ্জল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রেমসাগর হাজরা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার বলেন, জেলা থেকে ওই ১০ জনের নাম ঢাকায় যাবে। ঢাকায় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করবে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, বাছাইয়ের তারিখ ১৪ সেপ্টেম্বর, আপিল করার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তির তারিখ ১৮ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর উপ-নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তপনজ্যোতি অসিম বলেন, উপজেলায় মোট ভোটার আছেন ২ লাখ ৩১ হাজার ৬১৬ জন। উপ-নির্বাচনে ব্যালট পেপার দিয়ে ভোটগ্রহণ হবে।
জামান / জামান
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার