ধামরাইয়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই স্লোগান কে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক।
এ সময় মামনুন আহমেদ অনীক বলেন, শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান মেলা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি করে তা মেলায় উপস্থাপন করেন।এতে তাদের মেধার বিকাশ ঘটে থাকে। এটা দেখে অন্য শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের হাতের তৈরি কাজ নিয়ে বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করবে।
মেলার তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা তাদের তৈরি বিদ্যুৎ, জ্বালানি, পানির অপচয় রোধের যন্ত্রাংশ প্রদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’