"শেখ হাসিনাতেই আস্থা" লিফলেট বিতরন' ৬ জনের নামে মামলা
ফরিদপুর সদরপুরে "শেখ হাসিনাতেই আস্থা" শিরোনামের লিফলেট বিতরনের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও সাবেক দুই উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করা হয়।বে-আইনী জনতাবদ্ধে উদ্দেশ্যে প্ররোচিত হয়ে সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করে রাষ্ট্রদ্রোহী কাজ করার অপরাধে এই মামলা করা হয়।
সেমাবার (৩ ফেব্রুয়ারি) সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মামুনুর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় প্রিন্স চৌধুরীকে এক নম্বর আসামি করা হয়। বাকি আসামিরা হলেন ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী (৪৬) সাবেক উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল (৪৬) সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান (৬৫) ও আওয়ামী লীগের দুই কর্মী লোকমান শেখ (৪২) হবি বেপারী (৪৮) সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের নাম রয়েছে।
উল্লেখ্য গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে "শেখ হাসিনাতেই আস্থা" শিরোনামে ছবি সম্বলিত লিফলেট বিতরণকালে প্রিন্স চৌধুরী (৪২) নামে এক অওয়ামীলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। সরকার বিরোধী প্রচারনা ও সহযোগী হিসেবে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
সদরপুর থানার উপ-পরিদর্শক মো. মামুনুর রশিদ বলেন, যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এজন্য অপরাধের শিরোনামে নিষিদ্ধ দল সংক্রান্ত মামলা উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রিন্স চৌধুরীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ মামলার এজাহানামীয় এবং অজ্ঞাত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন