রায়পুরে বন্যাঢ্য র্যালির মধ্য দিয়ে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৯টায় রায়পুর এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এই র্যালি শেষ হয়। এতে শিবিরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিতি লক্ষ্য করা যায়।
র্যালিতে শিবিরের লক্ষ্মীপুর জেলা সভাপতি আবদুর রহমান ছাড়াও শিবিরের সাবেক জেলা ও শহর সভাপতি অ্যাড. আবদুল আউয়াল রাসেল, সাবেক জেলা ও শহর সভাপতি ফজলুল করিম, সাবেক জেলা সভাপতি সাইফুদ্দিন রাকিব, জেলা সাহিত্য সম্পাদক আবদুল মোতালেব, জেলা মাদ্রাসা ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হযরত আলীসহ রায়পুরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সমাপনি বক্তব্যে শিবিরের জেলা সভাপতি বলেন, " শিবির এদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তাই আগেও যারা শিবিরের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ছিলো তারা আজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। আগামীতেও যারা শিবিরের বিরুদ্ধাচারণ করবেন, তাদেরকেও জনগন বয়কট করবে।"
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের