ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা-গুলির প্রতিবাদে মানববন্ধন


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৬-২-২০২৫ দুপুর ২:৩৮

লক্ষ্মীপুরসহ সারাদেশে পেশাগত কাজ করার সময় সাংবাদিকের ওপর হামলা ও গুলি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজনে উত্তর তেমুহনী এলাকায় এ আয়োজন করা হয়।
মানববন্ধনের একাত্মতা পোষন করে বক্তব্যকালে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক আ হ ম মোশতাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর টেলিভিশন ফোরামের সদস্য সচিব আনিস কবির ও চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নুর প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে পেশাগত কাজে বাঁধাসহ সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও গুলিবর্ষনের ঘটনা ঘটছে। ৩ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের ৪ সাংবাদিকের ওপর হামলা করা হয়। একপর্যায়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গুলি লক্ষ্যচ্যুত হওয়ায় তারা বেঁচে গেছেন। দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের