ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভিডিও ফাঁসে অভিযুক্তকে ক্ষমা করলেন ইমশা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ১২:৫০

পাকিস্তানি টিকটক তারকা ইমশা রহমানকে নিয়ে চর্চা অনেকদিন ধরেই। গত বছরের নভেম্বর মাসের শেষে তার টিকটক অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে ফাঁস হয় তার ব্যক্তিগত ভিডিও । এ ঘটনায় এক অভিযুক্তকে ধরা হয়। তবে তাকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছেন ইমশা।

পাকিস্তানি গণমাধ্যমের খবর, ভিডিও ফাঁসের এ ঘটনায় আবদুল আজিজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ইসলামাবাদের একটি আদালতে তোলা হয়। আর এ ঘটনায় অভিযুক্ত আজিজ অনুতপ্ত বলেও জানিয়েছেন। যার ফলে তার জামিনের বিরোধিতা করা হয়নি বলে জানালেন ইমশার আইনজীবী হাদি আলি।তবে আদালতে শুনানি চলাকালে আবদুল আজিজকে শর্ত সাপেক্ষে ক্ষমা করার কথা জানান ইমশা।

২০০২ সালে লাহোরে জন্ম নেন ইমশা। হালের জনপ্রিয় এই টিকটক তারকার পরিচিতি রয়েছে বাংলাদেশেও। ইমশা রেহমান বিভিন্ন ভিডিও পোস্ট করে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি টিকটক ও ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয়। তার টিকটক অ্যাকাউন্টে দুই লাখের বেশি ফলোয়ার রয়েছে। এমনকি ইনস্টাগ্রামে তার ফলোয়ারও লাখের বেশি।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক