জনগণের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে হবেঃ নির্বাহী কমিটির সদস্য কাজী মনির
বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, তারেক জিয়ার নির্দেশ জনগণের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে হবে। আমি ১৯৭১ সালে শহীদ জিয়ার আহবানে তখন দেশের জন্য যুদ্ধ করেছি। তবে আমিসহ সারাদেশের মানুষ শেখ মুজিবের রক্ষী বাহিনী অত্যাচারে সেই স্বাধীনতা ভোগ করতে পারেনি। শেখ মুজিবের রক্ষী বাহিণী কাছে সাধারণ মানুষ পেয়েছে গুম খুন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে সমাবেশ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী নেতা কর্মীরা। ৮ ফেব্রুয়ারী শনিবার বিকালে উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
জেলা ছাত্রদলের সাবেক ১নং সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল, মিসেস সেলিনা জামান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সুলতান মাহমুদ, আজিম সরকার প্রমূখ।
প্রমূখ।
এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই। ইতোমধ্যে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে,কিভাবে উন্নয়নের রোল মডেল হবে তার ৩১ দফা কাঠামো ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তা জনগণের মাঝে পৌঁছে দেব। জনগণের আস্থা পেতে কাজ করবো। প্রমাণ করতে হবে ধানের শীষ শান্তির প্রতীক। জনগণের নিরাপত্তা ও দেশের সমৃদ্ধি, প্রকৃত গণতন্ত্র আনতে ধানের শীষের বিকল্প নাই।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত