ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-২-২০২৫ রাত ৮:২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ দলিল লেখক সমিতির ৭দফা অবশ্যই পূরণ কবরো। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দলিল লেখকদের বিভিন্ন সময়ে বৈসম্যমূলক আচরন করেছে। শনিবার বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান, আলহাজ্ব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনা, ঢাকায়  সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, জোর করে এখান থেকে তারা চাঁদা আদায় করতো।

তারা সিন্ডিকেট তৈরী করে এটাকে দলের সম্পত্তি হিসেবে দেখেছে। আমরা দেখেছি বাংলাদেশ দলিল লেখক সমিতি ছাত্র-জনতার বৈসম্যমূলক আন্দোলনে অংশগ্রহণ করেছে। প্রধান বক্তা-বিএনপি ঢাকা মহানগর উত্তর এর সাবেক আহবায়ক, সাইফুল আলম নিরব প্রধান বক্তার বক্তব্যে বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশ দলিল লেখক সমিতির কনো দাবি তো মানেইনি বরং তাদের উপর লাগামহীন চাঁদাবাজি চালিয়েছে দলের গুন্ডাদের লেলিয়ে দিয়ে দলিল লেখক ভাইদের নাজেহাল করেছে।

জনতার মেয়র খ্যাত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগের ধর্মই ছিল লুটপাট ও বাংলাদেশ দলিল লেখক সমিতির মধ্যে বিভেদ সৃষ্টি করে ফায়দা লোটা। বাংলাদেশ দলিল লেখক সমিতির মহা সচিব এমএ রশিদ দলিল লেখকদের উদ্দেশ্যে বলেন, আপনারা পথহারা হবেন না। ধৈয্য ধারন করুন মহান আল্লাহর উপর ভরসা রাখুন। আমাদের প্রণের ৭দফা দাবি একদিন পূরণ হবেই।

সমাবেশে উপস্থিত ছিলেন হাজী রফিকুল ইসলাম সরকার, মুস্তাফিজুর রহমান মল্লিক, নূরুল হক, এসএম আয়নাল হক, আমিনুল ইসলাম আকন, বিএম হামিনুর রহমান, এমএ তাহের, গোলাম মোস্তফা, মো, ফিরোজ আলম প্রমুখ।

জামিল আহমেদ / জামিল আহমেদ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন