গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিলুফা ইয়াসমীন নূপুর (১৭) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের থানাপাড়ায় ঘটনাটি ঘটে। সে প্রবাসী নুরুল ইসলামের মেয়ে এবং গোবিন্দগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অভিমান করে বাড়ির সকলের অজান্তে কয়েকটি ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে নূপুর। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে প্রথমে প্রাথমিক চিকিৎসা করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্য বিকেল ৪টার দিকে নূপুরের মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে সে ঘুমের ট্যাবলেট খেয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি। মৃত্যুর খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় নূপুরের দাদা আ. সামাদ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধায় পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর