ইতিহাসের সবচেয়ে দামি ভিলেন
বদলে যাওয়া সমাজের প্রেক্ষাপটে আজকাল গল্প-সিনেমায় ভিলেনদের জনপ্রিয়তা বেড়েই চলেছে। বড় বড় সব তারকারা এখন ভিলেন হয়ে পর্দায় আসছেন। বলা যায়, প্রতিযোগিতাও চলে। বিশেষ করে ভারতের সিনেমাগুলোতে খল চরিত্রে প্রথম সারির তারকাদের দেখা যাচ্ছে। গেল কয়েক বছরে সুপারহিট ‘কবির সিং’, ‘কেজিএফ’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা’, ‘টাইগার’, ‘পাঠান’, ‘জওয়ান’ ছবিগুলো তার দৃষ্টান্ত।
ববি দেওল এবং সঞ্জয় দত্তের মতো বড় অভিনেতারা ভিলেনের চরিত্রে দাপট দেখাচ্ছেন। তবে তাদের সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছেন এবার এক অভিনেত্রী। সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে ‘সবচেয়ে দামি ভিলেন’ হিসেবে নাম লেখাচ্ছেন এই বলিউড তারকা।
তিনি প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমায় প্রধান ভিলেন চরিত্রে হাজির হবেন দেশিগার্ল’খ্যাত এ অভিনেত্রী। চরিত্রটিতে অভিনয়ের জন্য মোটা অংকের পারিশ্রমিক পাবেন তিনি, যা হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে ভিলেন চরিত্রের জন্য সর্বোচ্চ।
জানা গেছে, এই সিনেমার বাজেট ধরা হয়েছে ১ হাজার কোটি রুপি। ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটাই। রাজামৌলি এই ছবিতে প্রিয়াঙ্কার পারিশ্রমিক হিসেবে ৩০ কোটি রুপি নির্ধারণ করেছেন। এর আগে কোনো পুরুষ বা নারী শিল্পী ভিলেন চরিত্রে এত পারিশ্রমিক নেননি বলে দাবি পিঙ্কভিলার।
এর আগে ববি দেওল ‘অ্যানিমাল’ সিনেমার জন্য ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সঞ্জয় দত্ত ‘কেজিএফ ২’ এবং ‘লিও’ সিনেমায় ভিলেন চরিত্রের জন্য ৮-৯ কোটি রুপি নিয়েছেন। বিজয় সেতুপতি ‘জওয়ান’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে ২১ কোটি রুপি এবং সাইফ আলি খান ‘আদিপুরুষ’ সিনেমায় রাভণের চরিত্রে পেয়েছিলেন ১০ কোটি রুপি পারিশ্রমিক।
অন্যদিকে ইমরান হাশমি ‘টাইগার ৩’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন।
সেইসব রেকর্ড পেছনে ফেলে প্রিয়াঙ্কা চোপড়া নতুন রেকর্ড গড়েছেন। তার এই কীর্তি ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভিলেন চরিত্র এবং নারী তারকাদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন দেশটির সিনেমা বিশ্লেষকেরা।
Aminur / Aminur
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি
কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী
সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’
জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও
ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়