টঙ্গীতে যুব মহিলা লীগ নেত্রী রুনা-আনুর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ
গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছা রুনা ও যুগ্ম-আহ্বায়ক আনোয়ারা সরকার আনুর পদত্যাগ দাবি করে টঙ্গী প্রেসক্লাবের সামনে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখা হয়। অবরোধকারীরা পকেট কমিটি বাতিল ও আনু-রুনার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এ সময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম ও ট্রাফিক বিভাগের পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের নেত্রী সুলতানা শোভা ও শিল্পী আক্তার এক লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের গঠনতন্ত্রবিরোধী, দলীয় শৃঙ্খলাভঙ্গ, টাকার বিনিময়ে পদ বাণিজ্য করে চলমান কমিটি বিলুপ্ত না করে গত ৫ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের পদপ্রত্যাশী এক নেতার বাড়িতে বসে বাণিজ্য ও নিজের পছন্দমতো প্রার্থী নির্বাচিত করে পূর্ব থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে রাজপথে মিছিল-মিটিংয়ে অংশ নেয়া কোনো নেতাকর্মী কখনো ছিল না। আমরা যারা আওয়ামী পরিবারের সন্তান এবং দীর্ঘদিন যাবৎ যুব মহিলা লীগের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করে রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে দিন-রাত পরিশ্রম করেছি, কোনো ধরনের নোটিস না দিয়ে পূর্বের কমিটি বিলুপ্ত না করে আহ্বায়ক কমিটি গঠন সম্পূর্ণরূপে গঠনতন্ত্রের পরিপন্থী বলে মনে করছি। গাজীপুর মহানগরের বিভিন্ন থানা কমিটির পদ বাণিজ্যের একাধিক অভিযোগ রয়েছে।
এ ধরনের হিনমন্য নেতৃত্বের ধারা বাংলাদেশ যুব মহিলা লীগের সুনাম নষ্ট এবং অযোগ্যদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি কামনা করেন তারা।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন