নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময়
শেরপুরের নালিতাবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোনেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ১৪৪, শেরপুর-২ আসন (নকলা-নালিতাবাড়ী) জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসাইন বিএসসি, জামায়াতের শুরা সদস্য ও সাবেক পৌর আমীর দ্বীন মোহাম্মদ মাস্টার, পৌর জামায়াতের আমির মো: হেলাল উদ্দিন প্রমুখ।
মু. গোলাম কিবরিয়া বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতি ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে চায়। আমিরে জামায়াত বলেছেন, আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না।
তিনি জানান, আগামী নির্বাচনের জন্য জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতি ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান। জয়-পরাজয় যেটাই হোকনা কেনো, সব সময় জনগনের পাশে থাকবেন বলে আস্বস্ত করেন তিনি।
তিনি আরো বলেন, ‘আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থায় থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতা করুন। তাঁরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন।’ দেশের ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।’
এসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক এম.এ. হাকাম হীরা, সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত