বাঁশখালীর প্রধান সড়ক এখন ভাড়া নৈরাজ্য দূর্গ, চরম বিপাকে যাত্রীরা
চট্টগ্রামের আনোয়ারা -বাঁশখালী -পেকুয়া সংযোগ (পিএবি) সড়ক যেনো এখন ভাড়া নৈরাজ্যের এক মহা দূর্গ, বৃহস্পতিবার ও শুক্রবার আসলেই স্বাভাবিকের চেয়ে দুই- তিন গুণ বেশি ভাড়া আদায় করতে না পারলে চলেনা সিএনজির চাকা, যাত্রীরা চরম বিপাকে পড়লেও দেখার কেউ নেই বলে অভিযোগ যাত্রী মহলের।
অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনকালে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দেখা গেছে বাঁশখালীর গুনাগরী, চাঁদপুর, উপজেলা সদর, পৌরসভার মিয়ার বাজার, টাইমবাজার, চাম্বল বাজার, প্রেমবাজার,সহ অন্তত ৬টি স্পটে দেদারসে চলছে ভাড়া নৈরাজ্য। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার আসলেই যাত্রীদের জিম্মি করে স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি ভাড়া আদায় করে থাকে চালকরা। বিশেষ করে সিএনজি চালিত (অটোরিকশা) চালকদের বিরুদ্ধে যাত্রীদের এমন অভিযোগ দীর্ঘদিনের, ভাড়া নৈরাজ্য ও হয়রানি থেকে কোনো অবস্থাতেই মুক্তি পাচ্ছেনা সাধারণ মানুষ।
উপজেলা সদর থেকে গুনাগরী পর্যন্ত সিএনজি ভাড়া জনপ্রতি ২০ টাকা, গুনাগরী থেকে আনোয়ারা চাতুরী চৌমুহনী ৪০ টাকা, মইজ্জ্যারটেক পর্যন্ত ৬০ টাকা, কর্ণফুলী ব্রীজের উত্তর পাশে স্টেশন পর্যন্ত ৮০ টাকা স্বাভাবিক ভাবে ভাড়া নেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে শহর থেকে গ্রামমূখী যাত্রীদের কর্ণফুলী নতুন ব্রীজ স্টেশনে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা এবং শুক্রবার সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে গ্রাম থেকে শহরমুখী মানুষদের জিম্মি করে বাঁশখালীর উক্ত স্টেশনে থাকা সিএনজি চালকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে দুই- তিন গুণের বেশি ভাড়া আদায় করে থাকে অভিযোগ উঠেছে, এতে চরম বিপাকে পড়ে যাত্রীরা। দীর্ঘ কয়েক বছর যাবত যাত্রীদের কাছ থেকে এমন অভিযোগের কথা শুনা গেলেও এখনো পর্যন্ত ভাড়া নৈরাজ্য ও হয়রানি থেকে মুক্তি পাচ্ছেনা সাধারণ মানুষ।
পরিদর্শনকালে ব্যাংকার নুরুল কবির, মো. শাহাবুদ্দিন, মো. নাজিম উদ্দীন, মাদ্রাসা শিক্ষার্থী মো. হোসাইন, আজিজুল হক, আরিফ বিন নোমান, ব্যবাসায়ী শাহাদাত ইউসুফ চৌধুরী, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, স্কুল শিক্ষিকা নাছিমা আক্তার, মনিরা বেগম, শিক্ষক জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, সৈয়দুল মোস্তফা, দিল মোহাম্মদ, প্রবাসী আনোয়ার হোসেন, বেলাল উদ্দিন, আবুল কালাম, এয়ার মোহাম্মদসহ বেশ কয়েকজন যাত্রীরা অভিযোগ করে বলেন,
বাঁশখালীর প্রধান সড়কে তীব্র যানজটের কারণে এমনিতেই যাত্রী ভোগান্তির অন্ত থাকেনা । শহরে থাকা অধিকাংশ মানুষ প্রতি বৃহস্পতিবারে গ্রামে ফিরে যাওয়ার পথে সিএনজি চালকরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে শুধু তা নয়, শুক্রবার সন্ধ্যায় গ্রাম থেকে শহরমুখী যাত্রীদের জিম্মি করে বাঁশখালীর সিএনজি স্টেশন গুলোতে স্বাভাবিকের চেয়ে দুই- তিন গুণ বেশি ভাড়া আদায় করে থাকে সিএনজি চালকরা। কেউ প্রতিবাদ করলে যাত্রীদের সাথে উল্টো খারাপ ব্যবহার করতেও দ্বিধা করেনা তারা। ভাড়া নৈরাজ্য বন্ধ করে যাত্রীদেরকে হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন যাত্রীরা।
তবে অভিযোগের বিষয়ে সিএনজি চালকরা কোনো মন্তব্য করতে রাজি না হলেও সরেজমিনে পরিদর্শনকালে গুনাগরী স্টেশন, উপজেলা সদর সিএনজি স্টেশনে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবিকালে বেশ কয়েকটি ভিডিও ধারণ করা হয়। প্রতিবেদকের ধারণ করা এভিডিওতে ভাড়া নৈরাজ্য অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এবিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম, বাঁশখালীর বিভিন্ন স্টেশনের এসোসিয়েশনে দায়িত্বশীল ব্যক্তিদের ডেকে আলোচনা করা হবে এবং তাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়কারী চালকদেরকে সতর্ক করা হবে, যদি এবিষয়ে সতর্ক না হয়, তাহলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও জামশেদুল আলম।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি