শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্টিত
খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২০তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) খুলনা প্রেস ক্লাবের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর। স্মরণ সভায় বক্তার বলেন, শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ছিলেন এজন নির্ভীক সাংবাদিক। তিনি অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেননি। সভায় বক্তারা শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের হত্যা মামলার পুন:তদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।
স্মরণ সভায় বক্তৃতা করেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপ প্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মোঃ রাশিদুল ইসলাম, এম এ হাসান, শেখ কামরুল আহসান, মো. মাকসুদুর রহমান (মাকসুদ), আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন, মুহাম্মদ নূরুজ্জামান, খলিলুর রহমান সুমন ও মরহুম সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ছোট ভাই শেখ শামসুদ্দীন দোহা।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান, মো. এরশাদ আলী, আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, কাজী শামিম আহমেদ, মোহাম্মদ মিলন, শেখ লিয়াকত হোসেন, মাহফুজুল আলম সুমন, রিংটন মন্ডল, নাজমুল হক পাপ্পু, অস্থায়ী সদস্য মেহেদী মাসুদ খান, এস এম বাহাউদ্দিন, মো. সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রসংগত,২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন