সাভারের ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত
সাভারে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ কিশোর গ্যাং সদস্যরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উলাইল বাজার-করপাড়া সড়কের পাশে ডিপজলের বাড়ির পেছনের ফাঁকা জায়গায় এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো. মারুফ (২৪)। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের তালুকসাড়া গ্রামের বাসিন্দা মো. শরীফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারুফ ও প্রতিপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এরপর থেকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছিল।
মঙ্গলবার রাতে প্রতিপক্ষের কিশোর গ্যাং সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে মারুফের ওপর হামলা চালায়। তারা তাকে ফাঁকা জায়গায় নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রগ কেটে গুরুতর জখম করে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছে- মাহাদী, ইমন, আব্দুল্লাহ, সম্রাট, বিপ্লব, বিশাল, মামুন, আবির ও শিহাব।
আহতের ভগ্নিপতি মো. সাখাওয়াত শুভ জানান, "ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয়। পরে মাহাদী নামে এক কিশোরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর পরিকল্পিতভাবে ৩০-৪০ জন কিশোর একত্রিত হয়ে মারুফের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল আসান বলেন, এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ